ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কে ভোট দেয়নি কে দিয়েছে, সে বিবেচনায় কাজ করতে চাইনা: জি কে গউছ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ এএম

কে ভোট দেয়নি কে দিয়েছে, সে বিবেচনায় কাজ করতে চাইনা: জি কে গউছ

সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, কে আমাদের ভোট দিয়েছে, কে দেয়নি সে বিবেচনায় আমরা কাজ করতে চাইনা। সকলকে নিয়েই আমাদের এ নতুন বাংলাদেশ বিনির্মানে শহীদদের যে স্বপ্ন সে স্বপ্ন আমরা সবাই বাস্তবায়ন করব। অতীতে আমরা কে কি করেছি তা আমাদের ভাবার দরকার নেই। সেটি আমাদের ভুলে যেতে হবে। বিএনপি জনগণের অত্যন্ত প্রিয় রাজনৈতিক দল। জনগণকে আস্থায় রাখতে সক্ষম হয়েছে। সে জন্য পেছনের কোন জিনিসকে আঁকড়ে ধরে আমাদের সময় নষ্ট করতে চাইনা।

বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা সানিয়ার সভাপতিত্বে এতে সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি শিমুল আক্তার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় জি কে গউছ বলেন, আমরা চাই দেশের মানুষের কল্যাণে নতুন নতুন ভাবনা যেগুলো আমরা প্রতিশ্রুতি করেছি, সেগুলো যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি। অনেকের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে। এটিকে বিএনপি দোষের কিছু মনে করেনা। অন্যান্য রাজনৈতিক দল মনে করে শুধু তারা একাই থাকবে। অন্যকোনো রাজনৈতিক দল, মত যেন কেউ না থাকতে পারে। বিএনপি তাদের চেয়ে ব্যতিক্রম।

বিএনপি বরাবরই বিশ্বাস করে গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে ভিন্ন মত, ভিন্ন পথের মানুষকে নিয়ে এক সঙ্গে পথ চলা। সে সৌন্দর্য যেন আরও বেশি বৃদ্ধি পায় সে জন্য বিএনপি আন্তরিকভাবে কাজ শুরু করেছে। সকল ধর্মের মানুষকে নিয়ে বিএনপি পরিচয় দিতে চায় সবার আগে আমরা এ দেশের নাগরিক। তাই আমরা দল এবং ধর্মের মধ্যে বন্দি না থেকে সকলে মিলেমিশে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!