ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আমরা যে সমাজে বড় হয়েছিলাম, গত ১৮ বছরে সেটা বদলে গেছে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম

‘আমরা যে সমাজে বড় হয়েছিলাম, গত ১৮ বছরে সেটা বদলে গেছে

আমরা যে সমাজে বড় হয়েছিলাম, দুঃখজনকভাবে গত ১৮ বছরে সেটা বদলে গেছে। আমাদের সম্পর্কের মধ্যে রাজনীতি কাঁটা হিসাবে আবির্ভূত হয়েছিল- এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজ জেলা যশোরে এসএসসি ৯১ ব্যাচের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে আমরা যারা দীর্ঘদিন একসঙ্গে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি তাদের পরিচয় ভিন্ন রূপ লাভ করেছিলো। আমরা আমাদের বন্ধুত্বের মধ্যে কোন রাজনীতিক দেয়াল দেখতে চাই না।

তিনি আরও বলেন, শুধু স্বজন বা বন্ধুবান্ধব নয়, যশোরবাসীর মাথা হেট হবে এমন কোন কাজ তিনি অতীতেও করেননি, ভবিষ্যতেও কখনও করবেন না। শত ব্যস্ততার মাঝেও হৃদয়ের টানে বন্ধু-সহপাঠীদের ইফতার মাহফিলে ছুটে আসেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তার এ অংশগ্রহণে ইফতার মাহফিলে সৃষ্টি হয় ভিন্ন আবহ।

এ সময় রাজনীতিক বক্তব্যের বাইরেও প্রতিমন্ত্রীর স্মৃতিচারণমুখর বক্তব্যে যেন বন্ধুরা ফিরে যান শৈশবে কিংবা স্কুল জীবনে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন