ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লার সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার।

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

কুমিল্লার সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার করেছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সোমবার (০২ মার্চ) ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির অধীন লক্ষীপুর পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলের ডেপা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও ‘কিং কোবরা’ ব্র্যান্ডের বাজি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১,০৮,৯৪,০০০ টাকা। উদ্ধারকৃত পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন