ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুর্গাপুরে ভারতীয় মদসহ ৩ ব্যবসায়ী আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

দুর্গাপুরে ভারতীয় মদসহ ৩ ব্যবসায়ী আটক

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকি ফান্দা গ্রামের মো. তাজ্জত আলী (৬৫), রাইদুল ইসলাম (২৮) এবং মো. তনু মিয়া ওরফে ইব্রাহিম (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিরিশিরি এলাকায় অবস্থান নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, বিক্রির উদ্দেশ্যেই এসব মদ নিয়ে যাচ্ছিলেন তারা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন