ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাশকতা মামলায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০২:১২ এএম

নাশকতা মামলায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক সাবেক ছাত্রশিবির নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৬ মার্চ) সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে হাটহাজারী থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফেরেন বলে জানা গেছে।

হাটহাজারী থানার এসআই মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ২০১৩ সালে দায়ের হওয়া একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে। এর বাইরে আর কিছু বলার নেই।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন