ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুরাদনগরে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

মুরাদনগরে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের এক ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মৃত কলেজ শিক্ষক জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। সে তিন বছর ধরে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী জানান চাষী সাইফুল ইসলাম গত ৫ই মার্চ তারিখ কলেজে ক্লাস করেছে এর পর থেকে আর কোন যোগাযোগ ছিল না। তিনি প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন। পাশের ভাড়াটিয়ারা বলেন রবিবারে শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভিতরে কোন সারা না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। শুক্রবার সকালে পার্শ্ববর্তী দোকানদার গুদামে মালামাল নিতে এসে কয়েকদিন যাবত প্রচন্ড দুর্গন্ধ আসার খবরটি বাড়ীর মালিককে জানালে তিনি থানায় খবর দেন।

বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা জানান, পঁচা দুর্গন্ধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দরজার লক ভেঙে মেঝেতে গলিত মরদেহ দেখতে পাই। ৭/৮ দিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করছি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের খান বলেন দরজা ভিতর থেকে লাগানো ছিল, দুই দরজার লক ভেঙে লাশ উদ্ধার করা , লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে বেশ কয়েকদিন দিন আগে মারা গেছে, কি কারনে মারা গেছে ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন