ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধর্ষণের শিকার ৭ম শ্রেণির ছাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ এএম

ধর্ষণের শিকার ৭ম শ্রেণির ছাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৩ বছর বয়সী ওই ছাত্রী বিদ্যালয়টিতে ৭ম শ্রেণিতে পড়ে। এ ঘটনার জেরে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মোমিন মিয়া (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মোমিন মিয়া চাঁদপাড়া বাজারে হোটেল শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার গেন্দা মিস্তির ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় একই এলাকায় ভাড়া বাসায় বসবাসরত স্কুল ছাত্রী জান্নাতি বেগমকে সুকৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোমিন। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী এবং বিষয়টি তার পরিবার ও এলাকার লোকজনকে জানায়।

পরে এলাকাবাসী ঘটনার সত্যতা পেয়ে রাতেই মোমিন মিয়াকে আটক করে পুলিশে দেয়। এছাড়া স্থানীয়দের সহায়তায় ভিকটিম মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন