ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লার গোমতী নদীর তীরে বসে ইফতার করলেন কৃষিমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ এএম

কুমিল্লার গোমতী নদীর তীরে বসে ইফতার করলেন কৃষিমন্ত্রী

কুমিল্লার গোমতী নদী পরিদর্শনে গিয়ে নেতাকর্মীদের নিয়ে নদী তীরে ইফতার করেছেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন। এ সময় গোমতী রক্ষা এবং দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং গোমতীর বর্তমান অবস্থা ও নাব্য সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী উপস্থিত সুধীজন ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, গোমতী নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং বিশেষ করে কুমিল্লার কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ দূষণ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নদী পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী গোমতী নদীর পাড়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় তিনি এলাকার তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার পরামর্শ দেন।

তিনি বলেন, তরুণরাই পারে একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত গোমতী উপহার দিতে।

কৃষিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা প্রত্যাশা করছেন, গোমতী নদী দখল ও দূষণমুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নেবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন