নড়াইলের সদর উপজেলায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. রুবেল মোল্যা(৪০) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাতে সদরের পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড এর দুর্গাপুর গ্রামের সিভিল সার্জনের বাসভবনের পিছনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল খালেক বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো. রুবেল মোল্যা নড়াইল সদর উপজেলার আগদিয়া বিছালী গ্রামের কুটি মোল্যার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,গত শুক্রবার (১৩ মার্চ) রাতে সদরের পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড এর দুর্গাপুর গ্রামের সিভিল সার্জনের বাসভবনের পিছনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজেশ কুমার দাস ও এএসআই(নিঃ) মো.কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. রুবেল মোল্যাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৫(পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নড়াইল জেলা নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল খালেক বার্তা বাজারকে বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এমএমএইচ





