ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চৌদ্দগ্রামে পরিত্যক্ত মর্টার সেল উদ্ধার, বোম ডিস্পোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংস।

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম

চৌদ্দগ্রামে পরিত্যক্ত মর্টার সেল উদ্ধার, বোম ডিস্পোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংস।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থাকা একটি অবিস্ফোরিত পুরাতন মর্টার সেল (বোমা) সদৃশ বস্তু উদ্ধার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বোম ডিস্পোজাল ইউনিট।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চৌদ্দগ্রাম থানাধীন ২নং উজিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জগমোহনপুর এলাকায় মজিদ চেয়ারম্যানের বাড়ির উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নিচু জায়গায় একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দা লতিফ (৪৪)। পরে তিনি বিষয়টি চৌদ্দগ্রাম থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত পুরাতন মর্টার সেল সদৃশ বস্তু দেখতে পায় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।

এরপর রবিবার (১৫ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে ঢাকার সিটিটিসি ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের একটি দল পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোদাচ্ছের কায়সার, পিপিএম-এর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেলটি উদ্ধার করে।

পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকার একটি খালি নিচু জমিতে নিয়ে গিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মর্টার সেলটি ধ্বংস করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন