ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাতক্ষীরায় নানারবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ ভাই বোনের মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:১১ এএম

সাতক্ষীরায় নানারবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ ভাই বোনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইনিয়নের সন্ন্যাসিরচক গ্রামে নানারবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আপন ২ খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তারালি গ্রামের ফারুক গাজীর ছেলে জাকারিয়া (১৩) এবং নলতা কাশেমপুর গ্রামের আহছান আলী খাঁ এর মেয়ে জান্নাতুন (১০)।

প্রতক্ষদর্শীরা দক্ষিণ নলতার বাসিন্দা আয়ুব আলী জানান, নিহত শিশুরা নানার ঘেরে পড়ে যায়। সাতার না জানায় তারা পানিতে পড়ে ডুবে যায়।দীর্ঘ সময় পর জাকারিয়া ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে ভাসতে দেখে খোঁজাখুজির পর আরও একটি শিশুর দেহ উদ্ধার হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, নানাবাড়িতে বেড়াতে এসে ২টা শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যান্ত মর্মান্তিক।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন