ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে আহত ২৫

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে আহত ২৫

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেন পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নোয়াগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্যা ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মোল্যা বংশের নেতৃত্বে আছেন খায়রুল মোল্যা ও শেখ বংশের নেতৃত্বে আছেন মাহবুবুর শেখ। গত শনিবার ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে বাগ্‌বিতণ্ডার জড়াই এরই ধারাবাহিকতায় সোমবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় শটগানের শুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সংঘর্ষে মোল্যা বংশের টুটুল মোল্যা (৩০), রাজা মোল্যা (৫০) রমজান মোল্যা (৫৫)

ও শেখ বংশের আজানুর শেখসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন