ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাস্তা নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা, বিক্ষোভে অভিযুক্তের বাড়িতে আগুন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:১৪ এএম

রাস্তা নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা, বিক্ষোভে অভিযুক্তের বাড়িতে আগুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রাস্তা ব্যবহার নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এক প্রবীণ কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌ-পাকিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সাইদুর রহমান (৬৫)। তিনি চৌ-পাকিয়া গ্রামের বাসিন্দা ও মৃত সেকেন্দার আলীর ছেলে।

এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়েছেন একই গ্রামের বাসিন্দা বেল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মো. আনিছুর রহমান (২৩), যাদের পিতা ও দাদা মৃত আদম আলী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই সাইদুর রহমান ও অভিযুক্তদের মধ্যে একটি রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার বিকেলে নামাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে বেল্লাল ও তার ছেলে আনিছুর দাবি করেন, ওই পথটি তাদের নিজস্ব সম্পত্তি এবং সেখানে অন্য কাউকে চলাচল করতে দেওয়া হবে না। প্রতিবাদ করায় তারা দুজনে মিলে সাইদুর রহমানকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি বসতঘর ও ঘরের মূল্যবান সামগ্রী পুড়ে যায়। ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার পর চৌ-পাকিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করতে থাকে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিস্থিতি থমথমে ছিল বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, “আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন