ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে মধুমতী নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

নড়াইলে মধুমতী নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাতনামা (৩২) এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ- পুলিশ। বুধবার মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কোটাখোল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করে নৌ- পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকালে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.এনায়েত বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাটে মধুমতী নদীতে একটি লাশ ভাঁসতে দেখেন স্থানীয় লোকজন। পরে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয় বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.এনায়েত বার্তা বাজারকে বলেন, মঙ্গলবার রাতে মধুমতী নদী থেকে একটি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও তার কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন