ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরিমাণের চেয়ে বেশি তেল না দেওয়ায় মারধর ও লুট, অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

পরিমাণের চেয়ে বেশি তেল না দেওয়ায় মারধর ও লুট, অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা

রূপগঞ্জে পরিমাণের চেয়ে বেশি তেল না দেওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ ৫ জনকে মারধরের ঘটনা ঘটেছে। এমনকি জোরপূর্বক মোটরসাইকেলে তেল ভরে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে শনিবার বেলা ১১টার দিকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় চালু করা হয় বন্ধ থাকা ফিলিং স্টেশন।

পূর্বাচল মডেল ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন জানান, সরকারি নিয়ম অনুযায়ী তারা মোটরসাইকেল ও প্রাইভেটকারে অকটেন সরবরাহ করে আসছেন। শুক্রবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানের সহযোগী, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০/১২টি মোটরসাইকেলে করে ১৫/১৬ জন যুবক ফিলিং স্টেশনে এসে নিয়ম ভেঙে তাদের চাহিদামতো অকটেন দিতে বলে। কর্তৃপক্ষ এতে অপারগতা প্রকাশ করলে আরমান ও তার লোকজন উত্তেজিত হয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করে। এ পর্যায়ে তারা জোরপূর্বক টাকা না দিয়ে মোটরসাইকেলে অকটেন নিয়ে যায়। পরে কর্তৃপক্ষ ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়েন।

পরে বিষয়টি জানতে পেরে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান ঘটনাস্থলে গিয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহ পুনরায় চালু করেন। এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান বলেন, ফিলিং স্টেশন বন্ধ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেটি পুনরায় চালু করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি পাম্পে নজরদারি রাখা হয়েছে। তেল সরবরাহে কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। কোনো পাম্পে তেল না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন