ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পঞ্চগড়ে র‌্যাবের অভিযানে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:১৬ এএম

পঞ্চগড়ে র‌্যাবের অভিযানে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল।

অভিযানে ২৯ কেজি ওজনের, ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় খগেরহাট (বিনয়পুর) এলাকার সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি উদ্ধারকৃত এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন