ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার আসামী কৃষকলীগ নেতা গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার আসামী কৃষকলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা জেলার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর এলাকায় থেকে গ্রেফতার করা হয়।

আটককৃত আশ্রাফুল ইসলাম(৩৮) রহিমপুর গ্রামের আবদুর রহমানের ছেলে ও কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য।

থানা সুত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে মুরাদনগর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পলাতক থাকা আসামী আশ্রাফুল ইসলাম নিজ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মুরাদনগর থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে পুলিশ রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পলাতক আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।আটককৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ১১টি মামলা রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন