ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও দুই শিশুর মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে তাদের মৃত্যু হয়। একই সময়ে হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে হাম ও হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ছিল ৭৬ শিশু।

মারা যাওয়া শিশুরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ইলিয়াস হোসেনের তিন মাস বয়সী মেয়ে আদিবা এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাসেল মিয়ার আট মাস বয়সী ছেলে আরাফাত।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ হামের লক্ষণ নিয়ে আদিবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, আরাফাতকে ১৮ মার্চ ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং এ সময়ে মৃত্যু হয়েছে ৯ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ে ২৬ শিশু।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে এবং একই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন