ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এলাকায় ফিরেই হামলা, আ.লীগের ‍বিরুদ্ধে বিএনপি কর্মীর হাত-পা ভাঙার অভিযোগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ এএম

এলাকায় ফিরেই হামলা, আ.লীগের ‍বিরুদ্ধে বিএনপি কর্মীর হাত-পা ভাঙার অভিযোগ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এলাকায় ফিরে বিএনপির এক কর্মীর হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহসিন কবিরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মহসিন কবির (৩৫) শ্রীউলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

আহত মহসিন কবির জানান, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক ছিলেন। ঈদের আগের দিন তারা এলাকায় ফিরে আসেন। এ সময় পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারী রাশেদ, নাছিম, সাহেদ ও জাহাঙ্গীরসহ ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। অতীতেও তারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতরা একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে দাবি করেন তারা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান  বলেন, মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। মহসিন নামে একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের কোনো বড় নেতা নন, স্থানীয় কর্মী সমর্থক হতে পারেন বলে শোনা গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন