ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছেলের মৃত্যুর খবর শোনার তিন ঘণ্টা পর চলে গেলেন মাও

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ এএম

ছেলের মৃত্যুর খবর শোনার তিন ঘণ্টা পর চলে গেলেন মাও

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে তিন ঘন্টার ব্যাবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮ টার দিকে ছেলে এবং রাত ১১ টার দিকে মায়ের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য সবুজ মিঞা।

তারা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) ও তার মা ময়না বেগম (৭২)।

এলাকাবাসী জানান, কয়েকদিন থেকে কালু শেখ অসুস্থ ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মাও দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং ছেলের মৃত্যু খবর শোনার তিন ঘন্টার ব্যাবধানে তিনিও দুনিয়া ছাড়েন।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলী বলেছেন, “আমার জীবনে এলাকায় এরকম ঘটনা দেখিনি। অন্যান্য জায়গার ঘটনার কথা শুনেছি। আজকে প্রত্যক্ষভাবে দেখলাম। এ ঘটনায় আমরা এলকাবাসী শোকহত। আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকালে কাজিপাড়া গোরস্থানে পাশাপাশি মা ও ছেলের দাফন সম্পন্ন হবে।”

বারঘরিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের মেম্বার সবুজ মিঞা বলেন, “তিন ঘন্টার ব্যাবধানে মা ও ছেলে মারা গেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদায়ক। এ ঘটনায় আমরা এলাকাবাসী হতভম্ব হয়েছি। সবার মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে।“

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!