ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পদ্মায় সন্ত্রাসীদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম

পদ্মায় সন্ত্রাসীদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

পদ্মা নদীতে টহলরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিবর্ষণে পাবনার ঈশ্বরদী উপজেলার নৌ পুলিশের পাঁচ সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের নৌকার মাঝিও রয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। এছাড়া নৌকার মাঝি তুহিন মালথাও গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মাঝি তুহিন মালথা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে নৌ পুলিশের একটি দল কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচ পুলিশ সদস্য ও এক মাঝি আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন