ঢাকা   বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজশাহীতে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে কৃষকের মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম

রাজশাহীতে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে কৃষকের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলা-এ তীব্র গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত কৃষক মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ডিজেল নেওয়ার জন্য তিনি কেশরহাট ফিলিং স্টেশনে যান এবং দীর্ঘ সময় রোদে লাইনে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেশরহাট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিম বিনতে আক্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!