ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভালুকায় গোয়ালঘর ভেঙে ৬টি গরু চুরি, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

ভালুকায় গোয়ালঘর ভেঙে ৬টি গরু চুরি, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক দুটি গোয়ালঘর ভেঙে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে মল্লিকবাড়ী ইউনিয়নের গাদুমিয়া গ্রামে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী মো. কামাল উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গাদুমিয়া গ্রামের বাসিন্দা মো. কামাল উদ্দিন (৪৬) এবং তার প্রতিবেশী মো. জাবেদ আলী গাজী (৭২) গত ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে নিজ নিজ গোয়ালঘরে গরুগুলো বেঁধে তালাবদ্ধ করে রাখেন। পরদিন ২৩ এপ্রিল ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, গোয়ালঘরের দরজার তালা কাটা এবং ভিতরে থাকা গরুগুলো নেই।

চোরেরা রাতের কোনো এক সময়ে তালা কেটে কামাল উদ্দিনের গোয়ালঘর থেকে ২টি এবং জাবেদ আলী গাজীর গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়দের জানিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে কামাল উদ্দিনের একটি সাদা রঙের গাভীন গরু ও একটি লাল রঙের বকনা বাছুর। অন্যদিকে জাবেদ আলী গাজীর গরুগুলোর মধ্যে রয়েছে একটি লাল রঙের গাভী, একটি সাদা গাভী, একটি লাল ষাঁড় এবং একটি লাল রঙের ষাঁড় বাছুর।

ভুক্তভোগীরা জানান, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় তারা ভালুকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উদ্বেগ বিরাজ করছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘এ বিষয়ে কেউ এখনো আমার কাছে আসেনি। অভিযোগের বিষয়ে এখনো অবগত নই।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!