ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দাওকান্দি কলেজের নারী প্রদর্শক হীরা’র ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

দাওকান্দি কলেজের নারী প্রদর্শক হীরা’র ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

‎রাজশাহী দুর্গাপুর উপজেলার দাওকান্দি কলেজে নারী প্রদর্শকের সাথে বিএনপির নেতাদের হাতাহাতির ঘটনায় কলেজটির অধ্যক্ষ এবং প্রদর্শক হীরার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। দুপুরে সাহেব বাজার এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে দাওকান্দি বাজার এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীর নাগরিক এবং তফসিরুল কুরআন মাহফিলের সভাপতি আব্দুস সামাদ, বহিষ্কৃত জয়নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আকবর আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড সভাপতি ইউজদার আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফাজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে আব্দুস সামাদ দাবী করেন, বেশ কয়েকটি মিডিয়া ভুল খবর প্রচার করায় তাদের মান-সম্মান হানি হয়েছে। একসময় উত্তেজিত হয়ে তিনি বলেন আমাকে কি দেখতে চাঁদাবাজ মনে হয়? ২৩ এপ্রিল কলেজটিতে বেলা ১১ টা নাগাদ তারা প্রবেশ করেন এ সময় ১৪৪ ধারা জারি ছিল না বলেও দাবি করেন তিনি।

এদিকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি থেকে হুট করে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী কে বহিষ্কারের বিষয়ে তার মন্তব্য জানতে চাওয়া হয়। আকবর আলী বলেন এই ঘটনায় মারামারি করা, কিংবা লাঞ্ছিত হওয়া কোন ঘটনাতেই তিনি ছিলেন না। এমনকি ক্যামেরার ফুটেজেও তাকে দেখা যায়নি। তারপরও কেন্দ্রীয় কমিটি কেন তাকে বহিষ্কার করলো সে বিষয়ে তিনি জানতে চান। তিনি মন্তব্য করেন বট বাহিনীর প্রচারণা এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোই কেন্দ্র তাকে দল থেকে বহিষ্কার করেছ।

সংবাদ সম্মেলনে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে দাওকান্দি কলেজের অধ্যক্ষ এবং অভিযুক্ত নারী প্রদর্শকের অপসারণ এবং বিচার দাবি করেছেন। তারা ২৩ এপ্রিল এর ঘটনাটি আংশিক প্রচার না করে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রচারের অনুরোধ জানিয়েছেন গণমাধ্যমগুলোর প্রতি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!