ময়মনসিংহের ভালুকায় উপজেলার হরিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান প্রধানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে পুনরায় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
আজ ২৫ এপ্রিল (শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে শাহজাহান প্রধানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিদ্ধান্তটি কার্যকরের পর শাহজাহান প্রধান আবারও দলের সকল সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।






