ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিএনজি স্টেশনের গ্রিল কেটে চুরি: মূলহোতা গ্রেফতারসহ ২৩ লাখ টাকা উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ এএম

সিএনজি স্টেশনের গ্রিল কেটে চুরি: মূলহোতা গ্রেফতারসহ ২৩ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের অফিস কক্ষের জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (২৬ এপ্রিল) বিষয়টি জানান চান্দগাঁও থানার ওসি মোঃ নুর হোসেন মামুন।

তিনি জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে চান্দগাঁও সিএন্ডবি মোড়স্থ ‘ক্লিউইস্টন সিএনজি স্টেশনে’ এক ভয়াবহ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমিরা থেকে নগদ ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা নিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর বিশেষ অভিযানে নামে চান্দগাঁও থানার বিশেষ টিম। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে রোববার চোর চক্রের মূলহোতা ইউনুছ রনিকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার একটি ঝোপঝাড় থেকে দুটি প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইউনুছ রনি (৩৭) চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকার জনৈক মৃত কামাল হোসেনের ছেলে।

ওসি আরও বলেন, চুরির সাথে জড়িত বাকিদের শনাক্ত ও অবশিষ্ট টাকা উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!