ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিয়ানমারে সিমেন্ট পাচারচক্রের মূলহোতা রোহিঙ্গা আজিমসহ গ্রেপ্তার-১৪

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম

মিয়ানমারে সিমেন্ট পাচারচক্রের মূলহোতা রোহিঙ্গা আজিমসহ গ্রেপ্তার-১৪

মিয়ানমারে সিমেন্ট পাচার কালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত উপকূলে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা রোহিঙ্গা আজিম উল্লাহসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। জব্দ করা হয়েছে একটি ট্রলারসহ ৯০০ বস্তা সিমেন্ট।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলীর নাফ নদীর জেটি ঘাটে আয়োজিত এক ব্রিফিংয়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার জানান, সোমবার ভোরে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ৯০০ বস্তা সিমেন্টসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। পরে আটক বোটের মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন বিকেলে কোস্ট গার্ড ও র‌্যাব-১৫ (সিপিসি-২) এর যৌথ অভিযানে উখিয়ার বালুখালী এলাকা থেকে মূলহোতা আজিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মূলহোতা মোঃ আজিম উল্লাহ (৪০) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মিয়ানমারে অবস্থানরত তার অপর সহযোগীর মাধ্যমে পণ্যের চাহিদা সংগ্রহ করে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার অসাধু বোট মালিকদের সহযোগিতায় এসব পণ্য পাচার করতেন। বিনিময়ে মিয়ানমার থেকে মাদক, বিদেশি সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য অবৈধ পথে দেশে আনতেন। তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায় কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

জব্দকৃত সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনী প্রকৃয়া অব্যাহত রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!