ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন ডেপুটি স্পিকার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:২৪ পিএম

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় তার ভাই সেলিম মিয়ার বাসায় অবস্থান করছেন।

শনিবার (২ মে) রাত পৌনে ৮টার দিকে তাকে দেখতে সেলিম মিয়ার বাসায় যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময় তিনি অসুস্থ ওমর ফারুকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাতকালে ওমর ফারুকের দ্রুত সুস্থতা কামনা করেন ডেপুটি স্পিকার। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওমর ফারুক বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। প্রায় দুই মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা সম্পন্ন হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে শিগগিরই দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!