ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০১:২১ পিএম

তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

আগুনের লেলিহান শিখা দেখেই সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেন নাসিমা বেগম ও আবদুস সালাম শিকদার। তিন সন্তানকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েই নিজেরা বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করেন তারা। ততক্ষণে ঘরের অনেকটাই পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আটকে মারা গেছেন স্বামী-স্ত্রী।

শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে হঠাৎ আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির বাড়িতে আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এই দম্পতি তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করেন। তবে নিজেরা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। টিন ও কাঠ দিয়ে বানানো পুরো ঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে।

এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সালাম ও তার স্ত্রী নাসিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!