ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মির্জাপুরে তরুণী থেকে তরুণে রূপান্তর: এলাকায় চাঞ্চল্য

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:২৩ পিএম

মির্জাপুরে তরুণী থেকে তরুণে রূপান্তর: এলাকায় চাঞ্চল্য

​টাঙ্গাইলের মির্জাপুরে এক তরুণীর শারীরিক পরিবর্তনের মাধ্যমে তরুণে রূপান্তরিত হওয়ার খবর পাওয়া গেছে। এই বিরল ও ব্যতিক্রমী ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা দক্ষিণপাড়া গ্রামে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সে আগধল্যা গ্রামের সৌদি প্রবাসী বাদশা খলিফার বড় সন্তান নূরমী আক্তার (১৪)। তিন বোনের মধ্যে সে বড় ছিলেন। স্থানীয় গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে জেন্ডার পরিবর্তনের ফলে তার নাম রাখা হয়েছে নূরনবী।

​পারিবারিক সূত্রে জানা যায়, ওই তরুণী বেশ কিছুদিন ধরেই তার শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়টি অনুভব করছিলেন। গত রমজান মাস থেকে তার কণ্ঠস্বর পরিবর্তন হওয়া এবং শারীরিক গঠনে পুরুষের বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠায় বিষয়টি সে তাঁর পরিবারকে জানায়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে সেটি নজরে আসে।

চিকিৎসকদের মতে, এটি মূলত হরমোনজনিত পরিবর্তনের কারণে সৃষ্ট একটি চিকিৎসা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া।

​এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়সহ বিভিন্ন এলাকার লোকজন ওই তরুণকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

​তরুণের পরিবার বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার নামও পরিবর্তন করা হয়েছে এবং তারা তাকে নতুন পরিচয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে চান।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন