নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় গামছা পেচিয়ে ফাঁস নিয়ে টুকুমিয়া মোল্যা (৫০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের এই ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত টুকুমিয়া মোল্যা লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মৃত ছামাদ মোল্যার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে ঘরের ভিতর আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস নিয়ে ঝুলতে থাকে টুকুমিয়া মোল্যা। পরে তার ভাই তারামিয়া দেখতে পাই পরে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্র আরও জানা যায়, টুকুমিয়া মোল্যার ৪ টি বউ তাকে ছেড়ে চলে যায়। সেই কারণে সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন পরিবারের দাবি তার কারণে সে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বলেন, মরদেহ নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।






