ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরাইলে যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:০৪ পিএম

সরাইলে যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছুসংখ্যক নেতাকর্মীর ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সোমবার (১৮ মে) বাদ আসর উপজেলার প্রধান প্রধান সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন। মিছিল শেষে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন- উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক ও সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি বরকত উল্লাহ মিন্টু প্রমুখ।

এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার (১৭ মে) সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা শেখ মো. মুন্নার নেতৃত্বে নেতাকর্মী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে শাহবাজপুর ব্রিজের কাছে গিয়ে মিছিল শেষ করে। প্রতিবাদে একই দিন সন্ধ্যায় সরাইল উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে ও মিছিলকারী নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সরাইল থানার প্রধান ফটকে বিক্ষোভ প্রদর্শন করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!