ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাভারে রাজউকের অভিযানে নকশাবহির্ভূত ভবনের অংশ অপসারণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:২৯ পিএম

সাভারে রাজউকের অভিযানে নকশাবহির্ভূত ভবনের অংশ অপসারণ

ঢাকার সাভারের ডগরমোড়া সিআরপি এলাকায় রাজউকের অনুমোদন ছাড়া পৌরসভার প্ল্যান দিয়ে ভবন নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় নকশাবহির্ভূতভাবে নির্মিত ভবনের কিয়দংশ ভেঙে ফেলা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ভবনটি নির্মাণে রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ করা হয়নি এবং পাশের ভবনের সঙ্গে নির্ধারিত ন্যূনতম দূরত্বও রাখা হয়নি।

অভিযান চলাকালে বাড়ির মালিক রফিকুল ইসলাম নির্মাণে ভুলের বিষয়টি স্বীকার করে নতুন করে অনুমোদন নেওয়ার জন্য সময় চান।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান গণমাধ্যমকে বলেন, “রাজউকের বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণে পাশের ভবনের সঙ্গে নির্ধারিত ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হয়। কিন্তু এখানে সেই নিয়ম মানা হয়নি। বিশেষ করে পাশের ভবনের সঙ্গে কমপক্ষে পাঁচ ফুট জায়গা ছাড়ার বিধান থাকলেও তা রাখা হয়নি। ফলে ভবনটি নিয়মবহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বার্থে নকশাবহির্ভূত ও অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে সাভার মডেল থানার এসআই নুরুল আমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন