ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জনের ডাক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:১৭ এএম

চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জনের ডাক

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জন করে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

বুধবার (২০ মে) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত আদালত ভবন চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, আইনজীবীদের মতামত উপেক্ষা করে একটি পক্ষ নিজেদের নিয়ন্ত্রণে নির্বাচন পরিচালনার চেষ্টা করছে। এতে সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাই।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব খান, এ এইচ এম জিয়াউদ্দিন, বজলুর রশিদ মিন্টু ও মেজবাহ উদ্দিন চৌধুরীসহ কয়েকশ আইনজীবী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!