ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিবির পৃথক অভিযানে মাদক ও ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৯

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:২৪ পিএম

ডিবির পৃথক অভিযানে মাদক ও ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৯

ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা, ৬০০ পুড়িয়া হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ী এবং চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বৃহস্পতিবার ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর) ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

ডিবি জানায়, ২০ মে বিকেলে সাভারের বেদেপল্লী এলাকা থেকে আবুল কাশেম সূর্জাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে রাজাশন আমতলা এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম গাজীর কাছ থেকে ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

একইদিন সন্ধ্যায় আশুলিয়ার পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে রায়হান মিয়া ও নূর জাহানকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া রাতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন নামের আরেক মাদক ব্যবসায়ীকে ১০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, সাভারের মজিদপুর এলাকা থেকে সুজন হোসেন নামের এক পেশাদার ছিনতাইকারীকে আটক করে ডিবি। পরে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের সদস্য কোরবান আলী, মেহেদী হাসান মিলন ও কামরুজ্জামান হিরাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইব্রাহিম গাজীর বিরুদ্ধে একটি মাদক মামলা, নূর জাহানের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং সুজন হোসেনের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!