ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সীমান্তে বাঁশের বেড়া দেয়ার চেষ্টা রুখে দিলো বিজিবি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:০৮ এএম

সীমান্তে বাঁশের বেড়া দেয়ার চেষ্টা রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খুঁটি ও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যায়।

বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলার কলসিমুখ বিওপি সংলগ্ন আন্তর্জাতিক ৮০৬ নম্বর পিলার এলাকায় ও শুক্রবার জুমার নামাজ বাদ কয়েকটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ সদস্যরা ৮০৬ নম্বর পিলার এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা করছিল। খবর পেয়ে কলসিমুখ বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা প্রদান করেন। আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞার বিষয়টি জানালে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সেখান থেকে চলে যায়।

এদিকে শুক্রবার সন্ধ্যার কিছু আগে দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডোর এলাকায় আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা মুখোমুখি অবস্থান নিলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বেড়া নির্মাণের কাজ পণ্ড হয়ে যায়।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, আন্তর্জাতিক আইন মেনে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!