ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অনন্য উদ্যোগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অনন্য উদ্যোগ

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বগুড়ার শাকপালায় আনন্দ সরোবর পার্কের ওয়াকওয়ের পাশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের প্রাক্তন সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

ডা. বিটু তাঁর বক্তব্যে বলেন, ডা. জুবাইদা রহমান কেবল একজন সুপরিচিত প্রিভেনটিভ কার্ডিওলজিস্টই নন, তিনি স্বাস্থ্য সচেতন সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত হাঁটার গুরুত্ব তুলে ধরেন। আনন্দ সরোবর পার্ক শুধু একটি বিনোদনের স্থান নয়, বরং বগুড়াবাসীর জন্য স্বাস্থ্যকর ও নির্মল পরিবেশের ঠিকানাও বটে।

এর আগে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডা. বিটু।

এই অনুষ্ঠানে মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিএমএ ও ড্যাব বগুড়া জেলা শাখার প্রতিনিধিরা, চিকিৎসকবৃন্দ, ছাত্ররা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন, যা কর্মসূচির গুরুত্ব বহুগুণে বৃদ্ধি করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন