ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ ভূয়া সাংবাদিক আটক!

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৩৪ এএম

বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ ভূয়া সাংবাদিক আটক!

কক্সবাজার টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং চেকপোস্টে একটি মাইক্রো বাসে বিজিবির বিশেষায়িত কুকুর দিয়ে তল্লাশী চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার হ্নীলার সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ নুর এর ছেলে মোহাম্মদ আনোয়ার (৫৬)।

সোমবার (২৫ মে) বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

তিনি জানান, বিকেলে হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্ট পৌছায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের বিশেষায়িত কুকুর ‘ডগ হেনরী’ (নারকোটিক্স) দিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে চাইলে চালক আনোয়ার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবি সাথে অশোভন আচরণ করে এবং দ্রুত গাড়িসহ পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি ধাওয়া করে তাকে আটক করে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ভুয়া সাংবাদিকের ২টি আইডি কার্ড উদ্ধার করা হয়। পরে ডগ হেনরী মাইক্রোর পিছনের সিটকাভারের ভিতরে লুকানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি হ্নীলা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে পাচার করছিলো বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!