ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের এমপি ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশু কোরবানির সঙ্গে সঙ্গে আমরা আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত হিংসা, বিদ্বেষ এবং পরচর্চাকে পরিহার করি।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক লাইভে এসে নিজ নির্বাচনী এলাকার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, আসুন, ঈদের এই আনন্দকে ভাগাভাগি করে নিই আমাদের প্রিয়জন ও সমাজের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি ঘর, প্রতিটি এলাকা।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, দেশে ও বিদেশে অবস্থানরত ফরিদপুর-৪ আসনের আপামর জনতা, সবাইকে ঈদ মোবারক। কোরবানির ঈদ আমাদের সবাইকে ত্যাগ ও মহিমার শিক্ষা দান করে।
বার্তা বাজার/এমএমএইচ






