ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৪ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:০৮ পিএম

৪ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লা সদরে ৪ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৩১ মে) রাতে উপজেলার গোলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার বিএনপি নেতার নাম মো. মোস্তাক (৫০)। তিনি পাঁচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার মোস্তাক মিয়াকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎ ‎কুমিল্লা আদর্শ সদর বিএনপির সভাপতি রোজাউল কাইয়ুম বলেন, আইনের কাজ আইন করুক। আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেব।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে গোলাবাড়ি এলাকায় মোস্তাক মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!