ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা নিজ জেলা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ভোলার খলিফাপট্টি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিউদ্দিন। এতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

জানাজা শেষে মরদেহ নিজ গ্রাম কোড়ালিয়ায় নেয়া হয়। সেখানে শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে দুপুরে তাকে মরদেহ বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় অবতরণ করে।

প্রসঙ্গত, সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মারা যান। রাতে রাজধানীর ধানমন্ডিতে মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!