ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:১৮ এএম

বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষতি হয়নি বলে জানান বিএনপির নেতারা।

ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী জানান, তিনিসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রেজাউল ইসলাম রওশন কাগুজিসহ ১০/১২ জন অফিসে বসা ছিলেন। রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে, মহিদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনের মোটর সাইকেল গ্যারেজে বসে ছিলেন। এমন সময় বোমার শব্দ পেয়ে দ্রুত অফিসের দরজা খুলে দেখা যায় অফিসের এক কোনায় আগুন জ্বলছে।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশসহ বিএনপির নেতাকর্মীরা অফিস পরিদর্শন করেন।

রাতেই এ ঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন