ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট, থানায় অভিযোগ ছাত্রদল নেতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১৪ এএম

আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট, থানায় অভিযোগ ছাত্রদল নেতার

যশোরের কেশবপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক আর্জেন্টিনা সমর্থকের ছবি সম্পাদনা করে ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন করা হয়েছে।

অভিযোগকারী অহিদুর রহমান অন্তু জানান, ফুটবল সম্পর্কে ধারণা হওয়ার পর থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। সম্প্রতি তাকে নিয়ে সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি ও পোস্ট ছড়ানো হয়েছে, যা তার কাছে অপমানজনক ও মানহানিকর বলে মনে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সমর্থকদের মধ্যে খুনসুটি ও ট্রল চলাকালে বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল বাবু এআই প্রযুক্তির সাহায্যে অন্তুর ছবি সম্পাদনা করে ব্রাজিলের জার্সি পরিয়ে ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে গত ১৫ জুন কেশবপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনের আওতায় অভিযোগ করেন অন্তু।

অহিদুর রহমান অন্তু বর্তমানে কেশবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে রাসেল বাবু বলেন, তিনি ব্রাজিল দলের সমর্থক। ফুটবল সমর্থকদের মধ্যে এমন ট্রলকে তিনি সাধারণ বিষয় হিসেবেই দেখছেন এবং বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন।

তবে অন্তুর দাবি, সামাজিক মাধ্যমে তার ছবি বিকৃত করে প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তাই তিনি আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন