ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিগারেটের অতিরিক্ত দাম নেওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম

সিগারেটের অতিরিক্ত দাম নেওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ শহরের বড় বাজার এলাকায় সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে বড় বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সিগারেটের গায়ে উল্লেখিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো সুকান্ত চন্দ্র কুন্ডু (প্রোপ্রাইটর: শ্রী সুকান্ত চন্দ্র কুন্ডু) এবং মেসার্স কৌশিক ট্রেডার্স (প্রোপ্রাইটর: কানাইলাল সাহা)। দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ডিডিপি)-এর নির্বাহী পরিচালক ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল রানা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে সাধারণ ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে বাজার কমিটির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন