ঢাকা   রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাতক্ষীরায় পৃথক ৩টি স্থানে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার!

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

সাতক্ষীরায় পৃথক ৩টি স্থানে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার!

সাতক্ষীরায় পৃথক ৩টি স্থান থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ| শুক্রবার (১৯ জুন) জেলা সদর, কলারোয়া ও আশাশুনি থেকে এ মরদেহ উদ্ধার হয়|

প্রাপ্ত তথ্যে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদে মোবাইল টাওয়ারের পাশ থেকে এক মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়| পরে সেখানে পৌঁছে পুলিশ কয়লা গ্রামের মধু ব্যবসায়ী মেহেদীর মরদেহ উদ্ধার করে| এছাড়া সাতক্ষীরার আশাশুনির শ্বেতপুরে মানুষিক ভারসাম্যহীন বৃদ্ধ আব্দুর রহিমের মরদেহ বেউলা খাল থেকে উদ্ধার করেছে পুলিশ| এদিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে গলায় ফাঁস দেওয়া অমিত হাসান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ|

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হলেন মুহাঃ মাসুদুর রহমান বলেন, এক যুবকের ফাঁস দেওয়া লাশ উদ্ধার হয়েছে| ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে|

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন