ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাসার নিচে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতাকে কোপালো দুর্বৃত্তরা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৫০ পিএম

বাসার নিচে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতাকে কোপালো দুর্বৃত্তরা

রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ে তার নিজ বাসার নিচে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত নুরুল ইসলামকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি সেখানেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে, ঘাতকদের ধরতে চলছে অভিযান। নেয়া হবে আইনগত ব্যবস্থাও।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন