ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৩০ এএম

জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

রাজধানীর মিরপুর-৬ এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে মিরপুরে এক সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন অভিযোগ করেন, বিএনপি এ হামলা করেছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে হারিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের পর থেকে রাজনৈতিক প্রতিহিংসায় তার কর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিকভাবে হামলা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিও অনুযায়ী, রূপনগর থানার সেকশন-৬, সি ব্লকে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মতবিনিময় সভায় জমায়েত হওয়া লোকজনকে মারধর করে কয়েকজন ব্যক্তি। তবে মারধরকারীদের পরিচয় নিশ্চিত হতে পারেনি।

ঘটনার বর্ণনা দিয়ে সংসদ সদস্য জানান, শুক্রবার মিরপুর-৬-এর একটি মসজিদে সামাজিক অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুলিশ তাকে সেখানে যেতে নিষেধ করে। পরে তার অনুপস্থিতিতে অনুষ্ঠানস্থলে থাকা কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে।

আব্দুল বাতেন আরও অভিযোগ করে বলেন, এ সময় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেননি। পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন