ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী লীগ মিছিল নয় দৌড়ের প্র্যাকটিস করে: চসিক মেয়র

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

আওয়ামী লীগ মিছিল নয় দৌড়ের প্র্যাকটিস করে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা কোনো মিছিল করে না। তারা দৌড়ের প্র্যাকটিস করে থাকে, ভয়ের মধ্যে থাকে। এই ভয়ের মধ্যে থেকে কখনও তারা কিছু করতে পারবে না।

মঙ্গলবার সকালে নগরীর কাজির দেউড়িতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা সবাই শান্তি, শৃঙ্খলার মধ্যে আছি। কিন্তু আওয়ামী লীগ নাশকতা করে শহরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। আমরা তা হতে দেব না। মঙ্গলবার দিনভর আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিল। নিষিদ্ধ সংগঠেনের কেউ মাঠে নামলে তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। শহর যেন অনিরাপদ না হয় সেজন্য আমাদের নেতাকর্মীরা শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন