ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটটি ফের চালু হলো

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটটি ফের চালু হলো

২৯ দিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টা থেকে তৃতীয় ইউনিট সচল করা সম্ভব হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বাড়বে এবং ২৫০ মেগাওয়াট পর্যন্ত উন্নীত করার চেষ্টা রয়েছে।

এর আগে প্রায় ১৯ মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২০ মে এই তৃতীয় ইউনিটটি চালু করা হয়। তবে ৫ দিন পর ২৫ মে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট। আর তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট। এর মধ্যে তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। প্রথম এবং তৃতীয় ইউনিটটি চালু থাকলেও মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিট দুটি বন্ধ হয়ে যায়।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন