ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:২৬ এএম

বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তনের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় স্টেশন এলাকাতেই ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিলম্ব হতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন